দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে কিউইরা।
দলের পক্ষে হেনরি নিকোলস ৬৮ রান করেন এবং ডিন ফক্সক্রফট খেলেন ৫৯ রানের দায়িত্বশীল ইনিংস। তাদের এই দুটি হাফ সেঞ্চুরির ওপর ভর করেই লড়াই করার মতো পুঁজি পায় সফরকারীরা। শেষদিকে নাথান স্মিথ অপরাজিত ২১ রান যোগ করে দলকে আড়াইশর কাছাকাছি নিয়ে যান।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন দুটি করে উইকেট নেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা একটি করে উইকেট শিকার করেন।
এর আগে বল হাতে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। শরিফুল ইসলামের আঘাতে দ্রুত উইকেট হারায় নিউজিল্যান্ড। পরে মাঝের ওভারে রিশাদ হোসেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন।
জয়ের জন্য এখন বাংলাদেশকে করতে হবে ২৪৮ রান। সিরিজে ভালো শুরু করতে স্বাগতিকদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড।
এমএস/